Thursday, 24 April 2025

কিছু একটা হবে - কবিতা

 কিছু একটা হবে


কিছু একটা হবে নইলে 

এত হইহুল্লোর, এত আয়োজন কেন?

সবাই কি বোকা? সবার কি সরু সরু মাথা?

 সবাই জানে কী হবে , কী হতে চলেছে


নতুন কিছু যে হবে , সে ব্যাপারে নিশ্চিত যখন

এত এত বাজি পোড়াতে পেরেছে

নিশ্চয়ই তারা অত বোকা নয়। 


হতেই পারে আরেকটা বসবাসযোগ্য গ্রহ পাওয়া গেছে

অথবা অমরত্বের ওষুধ জেনে ফেলেছে বুদ্ধিমান মানুষেরা‌। 


পুরনো বছরের কথা এখন এনো না--- 

নিশ্চয়ই তারা অত বোকা নয়।





১/১/২০২২

রাত ১২:১০ 

Thursday, 21 November 2024

আমি চাই - তরণ কবি সিরিজ

 


তরণ কবি সিরিজ


আমি চাই মঞ্চের সমস্ত আলো সকলে নিয়ে নিক। হইহট্টোগোল, উন্মাদনা নেমে আসুক বন্ধুদের ঘিরে।শিশ দিক, হাততালি,মাঝেমধ্যে দর্শকাসন থেকে উঠে কেউ বলুক -আপনি থাকছেন স্যার। ছদ্মবেশে আমিও না হয় একটু উসকে দেব স্তিমিত হ'লে। কেননা তারাই শহরের যোগ্য। আমি সেই তালে ফাঁকা কলকাতার গায়ে সেঁটে দেব তরুণ কবির কবিতা। সেই ফাঁকে শুনে নেব অপরিচিত গাইয়ের বাংলা গান। হাজার হাজার লাইক ভেসে উঠুক বন্ধুদের টাইমলাইন। সমস্ত আলো তারাই নিক। আমি অন্ধকারে কবিতা পড়ব। কলকাতার রাস্তাঘাট বাড়িঘরদের কবিতা লেখার আরেকটু সুযোগ করে দেব।



গদ্য

আমি চাই - তরণ কবি সিরিজ

  তরণ কবি সিরিজ আমি চাই মঞ্চের সমস্ত আলো সকলে নিয়ে নিক। হইহট...

Popular Posts